প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫
বরিশাল-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের মনোনয়নপত্র গ্রহণ
||
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ গৌরনদীতে বিএনপির আইন বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট একেএম রেজাউল ফিরোজ রিন্টু আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ।এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪