ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
মাদারীপুর সদর উপজেলার কালির বাজার এলাকায় ইতালি প্রবাসী এক ব্যক্তির স্ত্রী স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী রিফাতের স্ত্রী খাদিজা আক্তার সিন্ধা দীর্ঘদিন ধরে একই এলাকার কালিকাপুর ইউনিয়নের কাওসার হাওলাদার নামে এক যুবকের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রেখে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আগে থেকেই নানা গুঞ্জন ছিল।স্থানীয়রা জানান, সুযোগ বুঝে সম্প্রতি বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে সিন্ধা ওই যুবকের সঙ্গে নিখোঁজ হন। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।ভুক্তভোগী পরিবারের দাবি, সিন্ধা পরিকল্পিতভাবে বাড়ির মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মানসিকভাবেও ভেঙে পড়েছেন।এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে পারিবারিক কলহের ফল বলছেন, আবার কেউ পরিকল্পিত প্রতারণা হিসেবে দেখছেন।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।