ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারেও সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এ মূল্য রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে।নতুন নির্ধারিত মূল্য অনুযায়ীডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১৫ টাকা (বৃদ্ধি ১৫ টাকা)কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩০ টাকা (বৃদ্ধি ১৮ টাকা)অকটেন ১২০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪০ টাকা (বৃদ্ধি ২০ টাকা)পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা (বৃদ্ধি ১৯ টাকা)মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশকদের নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করতে হবে।এর আগে সর্বশেষ ১ ফেব্রুয়ারি ২০২৬ সালে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল। এবার প্রায় সব ধরনের জ্বালানিতে লিটারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি হয়েছে।বিশেষজ্ঞরা মনে করছেন, এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ মানুষের দৈনন্দিন খরচে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে।সরকার বলছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।