মোঃ ইয়াদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ||
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৈস্তারকান্দি এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বাদ মাগরিব মৈস্তারকান্দি ফারিহা গার্ডেন পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাহাবুব হাসান শরীফ। সভাপতিত্ব করেন জগদীস হালদার এবং সঞ্চালনা করেন মোঃ ফিরোজ হোসেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মনোতষ সরকার, গৌরাঙ্গ মল্লিক, বাবুল সরদার, মিরাজ তালুকদার, জাকো হালদার, প্রভাব তালুকদার ও শাহ আলম চাপরাশি।সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা একযোগে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাহাবুব হাসান শরীফকে বার্থী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন। তারা বলেন, সাহাবুব হাসান শরীফ দীর্ঘদিন ধরে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাই তাকে চেয়ারম্যান হিসেবে পেলে ইউনিয়নের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এছাড়া বক্তারা বলেন, নির্বাচন এখনও নির্ধারিত না হলেও আগেভাগেই এলাকায় এসে জনগণের খোঁজখবর নেওয়ায় তারা সন্তুষ্ট। ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তারা তার পাশে থাকবেন বলেও জানান।প্রধান অতিথির বক্তব্যে সাহাবুব হাসান শরীফ বলেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। আপনারা আমাকে যে সমর্থন দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আমি নির্বাচিত হলে বার্থী ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে কাজ করবো এবং মানুষের সেবা নিশ্চিত করবো।তিনি আরও বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করছে। আপনাদের সহযোগিতায় কোনো গ্রামেই মাদক ব্যবসায়ী থাকতে দেওয়া হবে না।গত ১৭ বছর এলাকায় নিয়মিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন কারণে আপনাদের পাশে থাকতে পারিনি। তবে এখন থেকে আপনাদের সাথেই থাকতে চাই এবং এলাকার উন্নয়নে কাজ করতে চাই।সভায় উপস্থিত অনেকে স্থানীয় উন্নয়ন, নিরাপত্তা ও বিভিন্ন নাগরিক সুবিধা বৃদ্ধির দাবিও তুলে ধরেন।