মোঃ ইয়াদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ||
বরিশালের গৌরনদী উপজেলা অডিটরিয়ামে সোমবার (২০ এপ্রিল) রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশে তথ্যের সঠিকতা নিশ্চিত করতে দ্রুত একটি ফ্যাক্ট-চেকিং ম্যাগাজিন প্রতিষ্ঠার ঘোষণা দেন।তিনি বলেন, ডাটা ছাড়া কোনো তথ্য কেবলই অভিমত। আর অভিমত কখনো সংবাদ হতে পারে না। যে সংবাদের মধ্যে সত্য নেই, তা মূলত ভুল তথ্য। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বব্যাপী ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা থাকলেও বাংলাদেশেও এ ধরনের কার্যকর উদ্যোগ সময়ের দাবি। সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, অধিকাংশ সাংবাদিকই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। তবে যারা মিথ্যা, ভুল ও বিকৃত তথ্য ছড়িয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, তাদের সংখ্যা খুবই কম।সভায় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া ও রফিকুল ইসলাম কাজল।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির, সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক শরীফ জাকির হোসেন, টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর মহিলা দলের সদস্য তাসলিমা পারভীন বেগম, গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তানিয়া আক্তার ও ডা. তানিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।