মোঃ সুজন শরিফ, বরিশাল গৌরনদী প্রতিনিধি ||
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটির প্রেস রিলিজ প্রকাশিত হয়েছে গত ২ মে ২০২৬। নবঘোষিত এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের কৃতি সন্তান মোঃ রবিউল ইসলাম। তার এই পদপ্রাপ্তিতে এলাকায় আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সরকারি বাঙলা কলেজের সবুজ চত্বর থেকে তার রাজনৈতিক পথচলার শুরু। তিনি সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে তার সাহসী ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগী নেতৃত্ব ইতোমধ্যে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।বিশেষ করে জুলাই-আগস্ট আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির একজন সাহসী যোদ্ধা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে একাধিকবার হামলা, নির্যাতন ও দমন-পীড়নের শিকার হন তিনি। তবুও কখনো রাজপথ ছাড়েননি। গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দলের আদর্শ বাস্তবায়নে সবসময় আপসহীন অবস্থান বজায় রেখেছেন রবিউল ইসলাম।রাজনৈতিক বিশ্লেষক ও সহকর্মীদের মতে, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকার কারণেই দল তার ওপর আস্থা রেখেছে। তার নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম বলেন দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করার চেষ্টা করবো। ছাত্রদলের আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় রাজপথে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ।তার এই অর্জনে গৌরনদী উপজেলা ও চাঁদশী ইউনিয়নের সর্বস্তরের মানুষ গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, ভবিষ্যতে রবিউল ইসলাম জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।