ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
বরিশালে আট দিন ধরে নিখোঁজ রয়েছে এক মাদ্রাসা শিক্ষার্থী। তার নাম মো. আতাউল্লাহ (১৪)। তিনি কাউনিয়া উপজেলার পুড়ানপাড়া গ্রামের বাসিন্দা মাওলানা ফোরকান উদ্দিনের ছেলে এবং বরিশালের জামেয়া কুরআনিয়া মাদ্রাসার ছাত্র।পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা থেকে বাসার উদ্দেশ্যে বের হয় আতাউল্লাহ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।এ ঘটনায় আতাউল্লাহর পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। ছেলেকে ফিরে পেতে স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজখবর চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে বরিশাল মডেল কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নিখোঁজ আতাউল্লাহর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।পরিবারের সদস্যরা জানান, আতাউল্লাহ নিখোঁজ হওয়ার পর থেকে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। দ্রুত তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তারা।