বরিশাল কেডিসি কলোনীতে ডিবির অভিযান, ৬৬ কেজি গাঁজা উদ্ধার
৯ জুন ২০২৬ বরিশাল নগরীর শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি (কেডিসি) কলোনীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে পরিচালিত এ অভিযানে প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হলেও অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামকে আটক করা সম্ভব হয়নি।পুলিশ সূত্রে জানা গেছে, কেডিসি কলোনীর বাসিন্দা সাইদুল ইসলামের বাসায় বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি টিনশেড ভবনের তৃতীয় তলা থেকে মোট ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় সাইদুল ইসলাম কিংবা তার কোনো সহযোগীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) ছগির হোসেন জানান, নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে কেডিসি কলোনীতে সাইদুল ইসলামের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকের সঙ্গে জড়িত সাইদুল ইসলামসহ অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।