ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ঈদে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ঈদের আনন্দের দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সবার অঙ্গীকার।বৃহস্পতিবার (২০ মার্চ) দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসী ও বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছেন। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদ মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।তিনি উল্লেখ করেন রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই সাধনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, যা সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।প্রধানমন্ত্রী আরও বলেন রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।শুভেচ্ছাবার্তায় তিনি বলেন ঈদের দিনে সবাই যেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় এটাই হোক সবার অঙ্গীকার।তিনি আশা প্রকাশ করেন পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, যেন ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

ঈদে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর