ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ছবিঃ সংগৃহীত

চলমান জ্বালানি অস্থিরতার মধ্যে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আজ মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এরইমধ্যে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকের দুই দিনের মাথায় আজ ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে উদ্বোধন হওয়া বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বর্তমানে বছরে প্রায় ২ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে এই সক্ষমতা বাড়িয়ে ১০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

বিষয় : ভারত ডিজেল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

চলমান জ্বালানি অস্থিরতার মধ্যে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আজ মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এরইমধ্যে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকের দুই দিনের মাথায় আজ ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে উদ্বোধন হওয়া বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বর্তমানে বছরে প্রায় ২ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে এই সক্ষমতা বাড়িয়ে ১০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪