ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
Today বাংলা নিউজ

ভারতে ১৫ মসজিদে সিলগালা

ভারতের অরুণাচল প্রদেশ সরকার রাজধানী ইটানগরে ১৫টি মসজিদ স্থাপনায় সিলগালা করেছে। অবৈধ বসতি স্থাপন ও রাজ্যের জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।শুক্রবার (৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও) রাজধানী এলাকায় অনুমোদনহীন ধর্মীয় স্থাপনা ও কথিত অবৈধ দখলের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিল। সংগঠনটি এ বিষয়ে ২৪ ঘণ্টার বন্ধ কর্মসূচিও পালন করে এবং দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পি.ডি. সোনা জানান, চলতি বছরের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে এপিআইওয়াইও নেতাদের বৈঠকের পর বিষয়টি সরকারের নজরে আসে। এরপর জেলা প্রশাসনকে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়।সরকারি জরিপে রাজধানী কমপ্লেক্স এলাকায় ১৫টি অনুমোদনহীন মসজিদ স্থাপনা শনাক্ত করা হয়। প্রশাসন আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে ১২টি স্থাপনা সিলগালা বা খালি করে। পরে বাকি তিনটি স্থাপনার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়।শিক্ষামন্ত্রী সোনা বলেন, আন্দোলনকারীদের উত্থাপিত বিষয়গুলো প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হয়েছে। তিনি জনস্বার্থে ভবিষ্যতে বন্ধ কর্মসূচি পুনর্বিবেচনার আহ্বানও জানান।এ ঘটনাকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশে অবৈধ অভিবাসন, জনসংখ্যাগত পরিবর্তন এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, আদিবাসী পরিচয় ও সাংবিধানিক সুরক্ষা বজায় রাখা তাদের অন্যতম অগ্রাধিকার এবং সব ধরনের পদক্ষেপ আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হবে।

 ভারতে ১৫ মসজিদে সিলগালা