ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬
ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬
Today বাংলা নিউজ

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতিও দ্রুত এগিয়ে চলছে।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হতে শুরু করেছে। সরকারের বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি ইতোমধ্যেই লক্ষ করা যাচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই কোনো না কোনো বৈশ্বিক সংকটের মুখোমুখি হতে হয়। এবারের প্রেক্ষাপটেও ইরান-ইসরাইল যুদ্ধ এর মতো বড় সংকট সামনে এসেছে। তবে সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হয়নি এবং তেলের দামও স্থিতিশীল রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারের এক মাসের কার্যক্রম মূল্যায়ন করে তিনি বলেন, “সব ক্ষেত্রেই আমরা সাফল্যের ছাপ দেখতে পাচ্ছি। তবে দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে তোলাই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন বিএনপির এই শীর্ষ নেতা।

বিষয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি স্থানীয় নির্বাচন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতিও দ্রুত এগিয়ে চলছে।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হতে শুরু করেছে। সরকারের বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি ইতোমধ্যেই লক্ষ করা যাচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই কোনো না কোনো বৈশ্বিক সংকটের মুখোমুখি হতে হয়। এবারের প্রেক্ষাপটেও ইরান-ইসরাইল যুদ্ধ এর মতো বড় সংকট সামনে এসেছে। তবে সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হয়নি এবং তেলের দামও স্থিতিশীল রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারের এক মাসের কার্যক্রম মূল্যায়ন করে তিনি বলেন, “সব ক্ষেত্রেই আমরা সাফল্যের ছাপ দেখতে পাচ্ছি। তবে দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে তোলাই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন বিএনপির এই শীর্ষ নেতা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪