ঢাকা   মঙ্গলবার, ১২ মে ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ১২ মে ২০২৬
Today বাংলা নিউজ

এসএসএফ সদস্যের গলাধাক্কা নিয়ে মুখ খুললেন ছাত্রদল নেতা আমান

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে নিরাপত্তা বাহিনীর সদস্যের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার পর মঙ্গলবার (১২ মে) ফেসবুক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান শেষে সামাজিক বিজ্ঞান অনুষদে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এসময় সিনেট ভবন থেকে মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তন পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

এসময় ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান ভিড়ের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) এক সদস্য তাকে গলাধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে ভিডিওতে দেখা যায়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘটনার ব্যাখ্যা দিয়ে আমানউল্লাহ আমান বলেন, অতিরিক্ত ভিড় ও পরিস্থিতির চাপে ঘটনাটি ঘটেছে। তার দাবি, নিরাপত্তা সদস্য ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করেননি, বরং “হিট অব দ্য মোমেন্ট”-এ ঘটনাটি ঘটে গেছে।

তিনি আরও বলেন, তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের আবেগ ও উপচে পড়া জনসমাগমের কারণে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে বলে মন্তব্য করেন তিনি।

সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে আমান বলেন, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে।

একই সঙ্গে তিনি তারেক রহমানের প্রতি নিজের রাজনৈতিক আনুগত্যের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে তিনি তারেক রহমানের পাশে থাকবেন এবং তার প্রতি সমর্থন অব্যাহত রাখবেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত এসএসএফ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : Dhaka ছাত্রদল নেতা আমান এসএসএফ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

এসএসএফ সদস্যের গলাধাক্কা নিয়ে মুখ খুললেন ছাত্রদল নেতা আমান

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪