ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
Today বাংলা নিউজ

ঈদযাত্রার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবিঃ সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২০ মার্চ: সারাদেশে ঈদযাত্রায় কোনো ধরনের জনদুর্ভোগ হচ্ছে কিনা, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শুক্রবার জানান, ব্যস্ত সময়ের মধ্যেও প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। কোথাও যানজট, যাতায়াতে বিঘ্ন বা নৌপথে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে কিনা এসব বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কারণে রাজধানীর জাতীয় ঈদগাহ ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রস্তুতির অগ্রগতিও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জেনে নিয়েছেন।

উল্লেখ্য দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর এবারই প্রথম ঢাকায় ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান লন্ডন ও সৌদি আরব থেকে পরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী।

এদিকে, শুক্রবার জুমাতুল বিদায় উপলক্ষে রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদযাত্রা

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

ঈদযাত্রার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

ঢাকা, ২০ মার্চ: সারাদেশে ঈদযাত্রায় কোনো ধরনের জনদুর্ভোগ হচ্ছে কিনা, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শুক্রবার জানান, ব্যস্ত সময়ের মধ্যেও প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। কোথাও যানজট, যাতায়াতে বিঘ্ন বা নৌপথে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে কিনা এসব বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কারণে রাজধানীর জাতীয় ঈদগাহ ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রস্তুতির অগ্রগতিও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জেনে নিয়েছেন।

উল্লেখ্য দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর এবারই প্রথম ঢাকায় ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান লন্ডন ও সৌদি আরব থেকে পরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী।

এদিকে, শুক্রবার জুমাতুল বিদায় উপলক্ষে রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪