ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বেপারী পাড়ায় ঝুঁকিপূর্ণ ভবন বেলকনির ভেতর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, আতঙ্কে এলাকাবাসী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি মোঃ ইয়াদুল ইসলাম।

বরিশালের গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডের বেপারী পাড়ায় নির্মিত একটি চারতলা ভবনকে ঘিরে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে, ভবনটির বেলকনির ভেতর দিয়েই চলে গেছে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ খুঁটি ও লাইন, যা যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী জাকির ও প্রবাসী এনায়েত আইন-কানুনের তোয়াক্কা না করেই ভবনটি নির্মাণ করেছেন। ভবনের একেবারে গা ঘেঁষে থাকা উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ খুঁটি ও লাইন সরানোর কোনো উদ্যোগ ছাড়াই নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনায়েতের ভাই আরিফ বলেন, বিদ্যুতের খুঁটি ভবনের ভেতরে চলে এসেছে। বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, শুধু জানানোতেই দায়িত্ব শেষ হয় না। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবন নির্মাণ সম্পূর্ণ বেআইনি এবং জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রড মিস্ত্রি জানান, এটা অত্যন্ত বিপজ্জনক। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে দেখলে যে কারও ভয় লাগবে।

এ বিষয়ে গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল ছালেক বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এমন কিছু হয়ে থাকে, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে গৌরনদী পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম জুবাইদ আহমদ জানান, এ বিষয়ে আমাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। আবারও দেওয়া হবে। প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনগত ব্যবস্থা প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেবে উপজেলা প্রশাসন।

এদিকে স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন, কীভাবে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনের নকশা অনুমোদন দেওয়া হলো? সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্বহীনতা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে বিদ্যুৎ খুঁটি ও লাইন সরিয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বেপারী পাড়ায় ঝুঁকিপূর্ণ ভবন বেলকনির ভেতর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি মোঃ ইয়াদুল ইসলাম।

বরিশালের গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডের বেপারী পাড়ায় নির্মিত একটি চারতলা ভবনকে ঘিরে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে, ভবনটির বেলকনির ভেতর দিয়েই চলে গেছে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ খুঁটি ও লাইন, যা যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী জাকির ও প্রবাসী এনায়েত আইন-কানুনের তোয়াক্কা না করেই ভবনটি নির্মাণ করেছেন। ভবনের একেবারে গা ঘেঁষে থাকা উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ খুঁটি ও লাইন সরানোর কোনো উদ্যোগ ছাড়াই নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনায়েতের ভাই আরিফ বলেন, বিদ্যুতের খুঁটি ভবনের ভেতরে চলে এসেছে। বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, শুধু জানানোতেই দায়িত্ব শেষ হয় না। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবন নির্মাণ সম্পূর্ণ বেআইনি এবং জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রড মিস্ত্রি জানান, এটা অত্যন্ত বিপজ্জনক। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে দেখলে যে কারও ভয় লাগবে।

এ বিষয়ে গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল ছালেক বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এমন কিছু হয়ে থাকে, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে গৌরনদী পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম জুবাইদ আহমদ জানান, এ বিষয়ে আমাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। আবারও দেওয়া হবে। প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনগত ব্যবস্থা প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেবে উপজেলা প্রশাসন।

এদিকে স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন, কীভাবে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনের নকশা অনুমোদন দেওয়া হলো? সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্বহীনতা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে বিদ্যুৎ খুঁটি ও লাইন সরিয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪