ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
Today বাংলা নিউজ

আর্কাইভ

ভারতে ভিসার নিয়মে বড় পরিবর্তন

ভারতে অবস্থানরত কিংবা দেশটিতে ভ্রমণ, শিক্ষা, চিকিৎসা বা অন্যান্য কারণে গমনেচ্ছু বিদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন বিধান অনুযায়ী, ১৮০ দিন মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশের পর কেউ অবস্থানকাল বাড়াতে চাইলে তাকে ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্ন করতে হবে।এর আগে বিদেশি নাগরিকরা ১৮০ দিন পূর্ণ হওয়ার পর অতিরিক্ত ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ পেতেন। তবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সুবিধা বাতিল করেছে।ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এ সংশোধনভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছর ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ চালু করে। সম্প্রতি আইনের ১২ নম্বর ধারা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে।সংশোধিত বিধানে বলা হয়েছে, আগে যেখানে ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ ছিল, এখন সেই বিধান পরিবর্তন করে নির্ধারিত ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে ভারতে অবস্থানকারী বিদেশিদের ওপর নজরদারি বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে।দীর্ঘমেয়াদি ভিসাধারীদের ক্ষেত্রেও একই নিয়মনতুন বিধান অনুযায়ী, যেসব বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি, তবে একটানা ১৮০ দিনের বেশি ভারতে থাকার অনুমতি নেই, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।অর্থাৎ, এক বছরের ভিসা থাকলেও যদি কেউ অবস্থানকাল বাড়াতে চান, তাহলে একটানা ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভারত সরকার জানিয়েছে, এখন থেকে ১৮০ দিন অতিক্রম করার পর নিবন্ধনের আবেদন শুধুমাত্র অত্যন্ত জরুরি বা বিশেষ পরিস্থিতি ছাড়া গ্রহণ করা হবে না।বিদেশি দম্পতির সন্তানদের জন্য কিছুটা শিথিলতানতুন সংশোধনীতে ভারতে জন্ম নেওয়া বিদেশি দম্পতির সন্তানদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। আগে কোনো বিদেশি দম্পতির সন্তান ভারতে জন্ম নিলে ভিসা-সংক্রান্ত সেবা বা দেশত্যাগের অনুমতি পাওয়ার জন্য অনলাইনে ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো বাধ্যতামূলক ছিল। তবে নতুন নিয়মে বলা হয়েছে, শিশুটির বাবা বা মায়ের যেকোনো একজন যদি ভারতীয় নাগরিক হন এবং সন্তানকে ভারতীয় নাগরিকত্বের আওতায় রাখতে চান, তাহলে তাদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হবে।তবে পরবর্তীতে শিশুটি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে নাগরিকত্ব পরিবর্তনের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাকে বিষয়টি জানাতে হবে।হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রের জন্যও নতুন নির্দেশনাসংশোধিত প্রজ্ঞাপনে বিদেশি রোগীদের আবাসন বা রাত্রিযাপনের সুবিধা রয়েছে এমন হাসপাতাল, নার্সিং হোম ও চিকিৎসাকেন্দ্রগুলোর তথ্য প্রদান সংক্রান্ত নিয়মও হালনাগাদ করা হয়েছে। যদিও বিদেশি রোগীদের তথ্য সংরক্ষণ ও সরবরাহের মূল দায়িত্ব আগের মতোই বহাল থাকছে, তবে নতুন ইমিগ্রেশন কাঠামোর আওতায় তথ্য জমা দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে।ডিজিটাল হচ্ছে ইমিগ্রেশন ব্যবস্থাভারত সরকার তাদের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) প্ল্যাটফর্ম এবং অনলাইন ভিসা সেবাকে আরও সমন্বিত ও সম্পূর্ণ ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে। ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ কার্যকর হওয়ার পর এটিই প্রথম বড় ধরনের সংশোধন। ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে যাওয়া বিদেশি নাগরিকদের এখন থেকে ভিসার মেয়াদ ও অবস্থানকাল গণনার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিনের সীমা অতিক্রমের আগেই প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন না করলে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।

 ভারতে ভিসার নিয়মে বড় পরিবর্তন