পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর চামড়ার বাজার। উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে মৌসুমি ব্যবসায়ী, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা চামড়া নিয়ে আসছেন টরকীর আড়তে বিক্রির জন্য।
২৮ মে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত টরকী বাসস্ট্যান্ড এলাকায় চামড়া কেনাবেচায় ব্যাপক ব্যস্ততা দেখা যায়। বাজার ঘুরে দেখা গেছে, গরুর চামড়া মানভেদে প্রতি পিচ ৩৫০ টাকা থেকে ৭০০ টাকায় ক্রয়-বিক্রয় হচ্ছে। তবে দাম তুলনামূলক কম হওয়ায় অনেক বিক্রেতার মাঝে হতাশাও লক্ষ্য করা গেছে।
টরকীর একাধিক আড়তদার জানান, সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ হাজার পিচ চামড়া ক্রয় করা হয়েছে। চামড়াগুলো দ্রুত সংরক্ষণের জন্য শ্রমিকরা লবণ দিয়ে মজুদ করার কাজ করছেন।
মৌসুমি ব্যবসায়ীরা জানান, প্রতিবছরের মতো এবারও তারা বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে টরকী আড়তে নিয়ে এসেছেন। তবে পরিবহন খরচ ও শ্রমিক ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লাভ নিয়ে শঙ্কা রয়েছে তাদের মাঝে।
এদিকে স্থানীয়দের মতে, টরকী বাসস্ট্যান্ড এলাকার চামড়ার আড়ত কোরবানির ঈদকে ঘিরে প্রতি বছরই প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। এবারও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক, ভ্যান ও ইজিবাইকে করে চামড়া আনতে দেখা গেছে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের।
.png)
শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন