বরিশালের গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রয়াত বিএনপি নেতা মরহুম মোঃ কামাল লস্করের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।
গৌরনদী-আগৈলঝাড়ার মাটি ও মানুষের নেতা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার ২৬ মে সকাল ১০টার সময় কাসেমাবাদ মরহুম কামাল লস্করের বাসভবনে সম্প্রতি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের হাতে এ অনুদান তুলে দেন। এসময় নেতাকর্মীরা পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মরহুম কামাল লস্কর ছিলেন বিএনপির একজন ত্যাগী, সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী। দলের দুঃসময়ে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে নানা সময় নির্যাতন, হয়রানি ও নিপীড়নের শিকার হলেও দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তার মৃত্যুতে বিএনপি একজন পরীক্ষিত ও বিশ্বস্ত সংগঠককে হারিয়েছে। কামাল লস্করের মতো নেতাদের ত্যাগ ও অবদান দল সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে বলেও আশ্বাস দেন নেতৃবৃন্দ।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম আহম্মদ, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান আকবার, পৌর বিএনপি নেতা মোঃ শামীম হাওলাদার, মোঃ ফরহাদ শরীফ, যুবদল নেতা মোঃ খলিল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানা গেছে, মরহুম কামাল লস্কর মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মীরা তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
.png)
শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন