ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬
ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬
Today বাংলা নিউজ

প্রবাস জীবন শেষে খামারে সফলতা, গৌরনদীর চারঘাটায় কোরবানির জন্য প্রস্তুত অর্গানিক গরু

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ কটকস্থল চারঘাটা গ্রামে নিজস্ব খামারে কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা কোরবানির গরু। সম্পূর্ণ ঘরোয়া ও অর্গানিক খাবারে বড় করা এসব গরু ইতোমধ্যে স্থানীয় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে আহাম্মাদুল্লাহ খামার নামে পরিচিত এই খামারে শুরুতে ১৮টি গরু ছিল। বর্তমানে বিক্রির জন্য রয়েছে ১৩টি গরু। খামারের মালিক আবু বক্কর দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে গড়ে তুলেছেন এই খামার।

খামার মালিক আবু বক্কর জানান, তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু পালন করছেন। কোনো ধরনের ক্ষতিকর ফিট, স্টেরয়েড বা কৃত্রিম মোটাতাজাকরণ খাবার ব্যবহার করা হয়নি। কাঁচা ঘাস, ভুসি ও ঘরোয়া খাবার খাইয়ে গরুগুলো বড় করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে খামার গড়ে তুলেছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমি চেষ্টা করি সম্পূর্ণ অর্গানিক উপায়ে গরু পালন করতে। মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কোরবানির গরু প্রস্তুত করাই আমার লক্ষ্য।

আবু বক্কর জানান, খামার থেকে অর্জিত লাভের ৫০ শতাংশ তিনি বিভিন্ন দ্বীনি ও মানবিক কাজে ব্যয় করেন। তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।

কোরবানির ঈদ সামনে রেখে খামারটিতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা গরু দেখতে আসছেন। স্থানীয়দের আশা, নিরাপদ ও অর্গানিক পদ্ধতিতে গরু পালনের এই উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক তরুণ উদ্যোক্তাকে উদ্বুদ্ধ করবে।

বিষয় : গৌরনদী বরিশাল আবু বক্কর

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬

প্রবাস জীবন শেষে খামারে সফলতা, গৌরনদীর চারঘাটায় কোরবানির জন্য প্রস্তুত অর্গানিক গরু

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ কটকস্থল চারঘাটা গ্রামে নিজস্ব খামারে কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা কোরবানির গরু। সম্পূর্ণ ঘরোয়া ও অর্গানিক খাবারে বড় করা এসব গরু ইতোমধ্যে স্থানীয় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে আহাম্মাদুল্লাহ খামার নামে পরিচিত এই খামারে শুরুতে ১৮টি গরু ছিল। বর্তমানে বিক্রির জন্য রয়েছে ১৩টি গরু। খামারের মালিক আবু বক্কর দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে গড়ে তুলেছেন এই খামার।

খামার মালিক আবু বক্কর জানান, তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু পালন করছেন। কোনো ধরনের ক্ষতিকর ফিট, স্টেরয়েড বা কৃত্রিম মোটাতাজাকরণ খাবার ব্যবহার করা হয়নি। কাঁচা ঘাস, ভুসি ও ঘরোয়া খাবার খাইয়ে গরুগুলো বড় করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে খামার গড়ে তুলেছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমি চেষ্টা করি সম্পূর্ণ অর্গানিক উপায়ে গরু পালন করতে। মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কোরবানির গরু প্রস্তুত করাই আমার লক্ষ্য।

আবু বক্কর জানান, খামার থেকে অর্জিত লাভের ৫০ শতাংশ তিনি বিভিন্ন দ্বীনি ও মানবিক কাজে ব্যয় করেন। তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।

কোরবানির ঈদ সামনে রেখে খামারটিতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা গরু দেখতে আসছেন। স্থানীয়দের আশা, নিরাপদ ও অর্গানিক পদ্ধতিতে গরু পালনের এই উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক তরুণ উদ্যোক্তাকে উদ্বুদ্ধ করবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪