ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

উজিরপুরে পশ্চিম শাতলা একতা বাজার–মাছ বাজার সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম

বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম শাতলা একতা বাজার থেকে মাছ বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি খানাখন্দে ভরা ও কাদায় পরিণত হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সম্প্রতি মাছ বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা এলাকাবাসীর উদ্বেগ আরও বাড়িয়েছে।

এ সড়কের আশপাশে রয়েছে দুটি পুরুষ মাদ্রাসা, একটি মহিলা মাদ্রাসা এবং একটি বিদ্যালয়। প্রতিদিন অসংখ্য ছাত্র-ছাত্রী ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করে। বিশেষ করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, তখন কাদার কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, গর্ভবতী নারীসহ অসুস্থ রোগীদের এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ঝাঁকুনির কারণে শারীরিক জটিলতাও দেখা দিচ্ছে বলে জানান তারা।

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

উজিরপুরে পশ্চিম শাতলা একতা বাজার–মাছ বাজার সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম

বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম শাতলা একতা বাজার থেকে মাছ বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি খানাখন্দে ভরা ও কাদায় পরিণত হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সম্প্রতি মাছ বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা এলাকাবাসীর উদ্বেগ আরও বাড়িয়েছে।

এ সড়কের আশপাশে রয়েছে দুটি পুরুষ মাদ্রাসা, একটি মহিলা মাদ্রাসা এবং একটি বিদ্যালয়। প্রতিদিন অসংখ্য ছাত্র-ছাত্রী ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করে। বিশেষ করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, তখন কাদার কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, গর্ভবতী নারীসহ অসুস্থ রোগীদের এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ঝাঁকুনির কারণে শারীরিক জটিলতাও দেখা দিচ্ছে বলে জানান তারা।

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪