মাদক ও তামাকের ভয়াবহ প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করতে গণমাধ্যম ও চলচ্চিত্র শিল্পকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে মাদকবিরোধী সংগঠন ‘মানস’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, মাদক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং গণমাধ্যমের শক্তিশালী প্রচারণার মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ কারণে চলচ্চিত্র, নাটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বা তামাকের ব্যবহারকে উৎসাহিত করে এমন দৃশ্য প্রদর্শন নিরুৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় ডা. অরূপ রতন চৌধুরী মাদক ও তামাকের ক্ষতিকর প্রভাব এবং এর বিস্তার রোধে ‘মানস’-এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি গণমাধ্যম ও চলচ্চিত্রে মাদক ও তামাকের নেতিবাচক উপস্থাপনার বিষয়টি তুলে ধরে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন ‘মানস’-এর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার মাদক ও তামাকমুক্ত একটি সুস্থ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।
তিনি সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন