কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে বলেছেন, তিনি বা অন্য এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি চাননি; বরং সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন।
বুধবার সংসদের ১৯তম কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি জানান, সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে আগ্রহী নন। ইতোমধ্যে পুরো সংসদ এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।
তার বক্তব্য অনুযায়ী, অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো যেমন জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা পৌর মেয়র যেভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি পান, ঠিক তেমনি এমপিদেরও দায়িত্ব পালনের সময়কাল পর্যন্ত একটি সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে প্রায় ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু অনেক এমপির নিজস্ব গাড়ি নেই। তাই আলাদা সুবিধা না নিয়ে, বিদ্যমান ব্যবস্থার মধ্যেই সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের বিষয়টি বিবেচনার জন্য সংসদে প্রস্তাব করেছিলেন।
সবশেষে তিনি জোর দিয়ে বলেন, তার আগের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তিনি কখনোই ট্যাক্স ফ্রি গাড়ির দাবি করেননি।
.png)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন