বরিশালের গৌরনদীতে দিনের দুপুরে এক গৃহকর্তার চোখে আঙুল ঢুকিয়ে গুরুতর জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। আহত গৃহকর্তা ছিন্টু তালুকদার (৫৫) বর্তমানে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার সকালে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল প্রায় পাঁচটার দিকে উপজেলার কসবা গ্রামের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। গৃহকর্তার স্ত্রী পাশের বাড়িতে গেলে ঘর ফাঁকা পেয়ে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকির ঘরে প্রবেশ করে। এ সময় ছিন্টু তালুকদার বাড়িতে ফিরে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন।
এতে বাধা পেয়ে অভিযুক্ত আরিফ ফকির ছিন্টুর চোখে আঙুল ঢুকিয়ে গুরুতর জখম করে এবং তাকে মারধর করে নগদ ৪ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, আরিফ ফকির এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগও রয়েছে। ঘটনার পর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : gournadi চিহ্নিত চোর আরিফ ফকির
.png)
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন