ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬
ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬
Today বাংলা নিউজ

কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, বাছাই করতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ

ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসতে আজ রাতেই রাজ্যে যাচ্ছেন অমিত শাহ। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সূত্রে এ তথ্য জানা গেছে।

দলীয়ভাবে জানানো হয়েছে, রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বাছাইয়ের মূল পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

বিজেপির দলীয় রেওয়াজ অনুযায়ী, কোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা নির্বাচন করতে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যবেক্ষক নিয়োগ করে থাকে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এবার গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতদিন বিধানসভায় বিরোধী দলের ভূমিকায় থাকা বিজেপি এখন সরকার গঠনের পথে রয়েছে বলে দলীয় সূত্রের দাবি। সে ক্ষেত্রে পরিষদীয় দলনেতাই হবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। ফলে এই বৈঠকের মাধ্যমেই নির্ধারিত হতে পারে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।

এর আগে মঙ্গলবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আমরা হারিনি। আমি পদত্যাগ করব না। আমার রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

এদিকে, রাজনৈতিক অঙ্গনে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন দৃষ্টি রয়েছে আজকের বৈঠকের দিকে।

বিষয় : ভারত india kalkata অমিত শাহ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬

কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, বাছাই করতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসতে আজ রাতেই রাজ্যে যাচ্ছেন অমিত শাহ। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সূত্রে এ তথ্য জানা গেছে।

দলীয়ভাবে জানানো হয়েছে, রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বাছাইয়ের মূল পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

বিজেপির দলীয় রেওয়াজ অনুযায়ী, কোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা নির্বাচন করতে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যবেক্ষক নিয়োগ করে থাকে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এবার গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতদিন বিধানসভায় বিরোধী দলের ভূমিকায় থাকা বিজেপি এখন সরকার গঠনের পথে রয়েছে বলে দলীয় সূত্রের দাবি। সে ক্ষেত্রে পরিষদীয় দলনেতাই হবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। ফলে এই বৈঠকের মাধ্যমেই নির্ধারিত হতে পারে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।

এর আগে মঙ্গলবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আমরা হারিনি। আমি পদত্যাগ করব না। আমার রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

এদিকে, রাজনৈতিক অঙ্গনে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন দৃষ্টি রয়েছে আজকের বৈঠকের দিকে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪