বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সজরুল হাওলাদার (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
বুধবার (৬ মে ২০২৬) সকালে গৌরনদী থানাধীন খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মিটুল কুমার কুন্ডুর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মেসার্স মা ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে ওয়াশরুমের পেছনে ইল্লা থেকে কমলাপুরগামী নির্মাণাধীন পাকা সড়কের উপর থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত সজরুল হাওলাদার খাঞ্জাপুর ইউনিয়নের ব্রাক্ষ্মণগাঁও গ্রামের বাসিন্দা। তার পিতা মো. কাদের হাওলাদার এবং মাতা মনোয়ারা বেগম।
এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১০ দশমিক ৫ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই মিটুল কুমার কুন্ডু বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার এফআইআর নম্বর-১০, তারিখ ৬ মে ২০২৬। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সজরুল হাওলাদারের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। ২০২০ সালের ২৮ জানুয়ারি দায়ের হওয়া ওই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন