ঢাকা   রোববার, ১০ মে ২০২৬
ঢাকা   রোববার, ১০ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীর কৃতি সন্তান রবিউল ইসলাম ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

ছবি: ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটির প্রেস রিলিজ প্রকাশিত হয়েছে গত ২ মে ২০২৬। নবঘোষিত এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের কৃতি সন্তান মোঃ রবিউল ইসলাম। তার এই পদপ্রাপ্তিতে এলাকায় আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সরকারি বাঙলা কলেজের সবুজ চত্বর থেকে তার রাজনৈতিক পথচলার শুরু। তিনি সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে তার সাহসী ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগী নেতৃত্ব ইতোমধ্যে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বিশেষ করে জুলাই-আগস্ট আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির একজন সাহসী যোদ্ধা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে একাধিকবার হামলা, নির্যাতন ও দমন-পীড়নের শিকার হন তিনি। তবুও কখনো রাজপথ ছাড়েননি। গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দলের আদর্শ বাস্তবায়নে সবসময় আপসহীন অবস্থান বজায় রেখেছেন রবিউল ইসলাম।

রাজনৈতিক বিশ্লেষক ও সহকর্মীদের মতে, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকার কারণেই দল তার ওপর আস্থা রেখেছে। তার নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম বলেন দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করার চেষ্টা করবো। ছাত্রদলের আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় রাজপথে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ।

তার এই অর্জনে গৌরনদী উপজেলা ও চাঁদশী ইউনিয়নের সর্বস্তরের মানুষ গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, ভবিষ্যতে রবিউল ইসলাম জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিষয় : ছাত্রদল ঢাকা মহানগর ছাত্রদল রবিউল ইসলাম

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ১০ মে ২০২৬

গৌরনদীর কৃতি সন্তান রবিউল ইসলাম ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটির প্রেস রিলিজ প্রকাশিত হয়েছে গত ২ মে ২০২৬। নবঘোষিত এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের কৃতি সন্তান মোঃ রবিউল ইসলাম। তার এই পদপ্রাপ্তিতে এলাকায় আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সরকারি বাঙলা কলেজের সবুজ চত্বর থেকে তার রাজনৈতিক পথচলার শুরু। তিনি সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে তার সাহসী ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগী নেতৃত্ব ইতোমধ্যে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বিশেষ করে জুলাই-আগস্ট আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির একজন সাহসী যোদ্ধা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে একাধিকবার হামলা, নির্যাতন ও দমন-পীড়নের শিকার হন তিনি। তবুও কখনো রাজপথ ছাড়েননি। গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দলের আদর্শ বাস্তবায়নে সবসময় আপসহীন অবস্থান বজায় রেখেছেন রবিউল ইসলাম।

রাজনৈতিক বিশ্লেষক ও সহকর্মীদের মতে, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকার কারণেই দল তার ওপর আস্থা রেখেছে। তার নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম বলেন দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করার চেষ্টা করবো। ছাত্রদলের আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় রাজপথে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ।

তার এই অর্জনে গৌরনদী উপজেলা ও চাঁদশী ইউনিয়নের সর্বস্তরের মানুষ গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, ভবিষ্যতে রবিউল ইসলাম জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪