ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ঈদুল আযহাকে সামনে রেখে হরমোন প্রতিরোধে অভিযান

ছবি: সংগৃহীত

গৌরনদী (বরিশাল)  থেকে মোঃ মেহেদী হাসান। 

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গবাদিপশু মোটাতাজাকরণে ক্ষতিকর হরমোন ও নিষিদ্ধ ওষুধের ব্যবহার প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে গৌরনদী উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর একটার দিকে গৌরনদী উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, অভিযানে অনন্যদের মাঝে  ছিলেন প্রাণিসম্পদ  কর্মকর্তারা ডাঃ পলাশ সরকার পিএএ,ডাঃ মাহমুদুল হাসান ফরিদ-ভেটেরিনারি সার্জন, গৌরনদী মডেল থানার এএসআই মোঃ রফিকুল ইসলামসহ  পুলিশ কনস্টেবলের  সহযোগিতায়। মদিনা ফার্মেসী ও খান ফার্মেসী দুটি ঔষধের দোকানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন ওষুধের দোকান পরিদর্শন করেন এবং ক্ষতিকর হরমোন ও নিষিদ্ধ ওষুধ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গবাদিপশু মোটাতাজাকরণে ক্ষতিকর হরমোন ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ মাংস নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : গৌরনদী বরিশাল ঈদুল আযহা

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গৌরনদীতে ঈদুল আযহাকে সামনে রেখে হরমোন প্রতিরোধে অভিযান

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

গৌরনদী (বরিশাল)  থেকে মোঃ মেহেদী হাসান। 

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গবাদিপশু মোটাতাজাকরণে ক্ষতিকর হরমোন ও নিষিদ্ধ ওষুধের ব্যবহার প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে গৌরনদী উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর একটার দিকে গৌরনদী উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, অভিযানে অনন্যদের মাঝে  ছিলেন প্রাণিসম্পদ  কর্মকর্তারা ডাঃ পলাশ সরকার পিএএ,ডাঃ মাহমুদুল হাসান ফরিদ-ভেটেরিনারি সার্জন, গৌরনদী মডেল থানার এএসআই মোঃ রফিকুল ইসলামসহ  পুলিশ কনস্টেবলের  সহযোগিতায়। মদিনা ফার্মেসী ও খান ফার্মেসী দুটি ঔষধের দোকানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন ওষুধের দোকান পরিদর্শন করেন এবং ক্ষতিকর হরমোন ও নিষিদ্ধ ওষুধ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গবাদিপশু মোটাতাজাকরণে ক্ষতিকর হরমোন ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ মাংস নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪