ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদক মামলায় কারাগারে প্রেরণ

ছবিঃ সংগৃহীত

বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ মে) রাতে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) সৌমেন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম সাকিনস্থ আশোকাঠি থেকে সেরালগামী পাকা সড়কের উত্তর পাশে ছালেহ্বাগ হিযবুল্লাহ কমপ্লেক্সের মূল ফটকের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার (৩২) নামের এক যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন হাওলাদার উত্তর বিল্বগ্রাম এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ মানিক হাওলাদার। তল্লাশিকালে তার কাছ থেকে ২১ পিস কথিত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২.১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই সৌমেন বিশ্বাস বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি গৌরনদী থানার এফআইআর নং-২২, তারিখ ১৭ মে ২০২৬ এবং জি আর নং-১৫৫ হিসেবে রুজু করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও একটি মামলা বিচারাধীন রয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দায়ের করা ডিএমপির যাত্রাবাড়ী থানার এফআইআর নং-১২, তারিখ ৩ ডিসেম্বর ২০২৫; জি আর নং-১০৭৯, পেনাল কোড ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারার মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারিক হাসান রাসেল বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গৌরনদীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদক মামলায় কারাগারে প্রেরণ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ মে) রাতে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) সৌমেন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম সাকিনস্থ আশোকাঠি থেকে সেরালগামী পাকা সড়কের উত্তর পাশে ছালেহ্বাগ হিযবুল্লাহ কমপ্লেক্সের মূল ফটকের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার (৩২) নামের এক যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন হাওলাদার উত্তর বিল্বগ্রাম এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ মানিক হাওলাদার। তল্লাশিকালে তার কাছ থেকে ২১ পিস কথিত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২.১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই সৌমেন বিশ্বাস বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি গৌরনদী থানার এফআইআর নং-২২, তারিখ ১৭ মে ২০২৬ এবং জি আর নং-১৫৫ হিসেবে রুজু করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও একটি মামলা বিচারাধীন রয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দায়ের করা ডিএমপির যাত্রাবাড়ী থানার এফআইআর নং-১২, তারিখ ৩ ডিসেম্বর ২০২৫; জি আর নং-১০৭৯, পেনাল কোড ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারার মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারিক হাসান রাসেল বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪