ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Today বাংলা নিউজ

বরিশালে চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

ছবিঃ সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। আহত যুবকের নাম সৈয়দ জাহিদুল ইসলাম সুজন (২৮)।

সোমবার (১৮ মে) পৌর এলাকার এম রহমান সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুজনকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

আহত সুজন জানান, ২০২৪ সালে মোফাজ্জেল গাজী তার ছেলে তামিম গাজীর নামে ৬ শতক জমির পাওয়ার দেন। পরে তার ভাই সৈয়দ মো. হায়দার আলী ওই জমি তামিম গাজীর কাছ থেকে ক্রয় করেন।

সোমবার বিক্রিত জমিতে পুনরায় ঘর তুলতে আসে স্থানীয় আল-আমিন মিরাজ, মোফাজ্জেল গাজী, নাসির হাওলাদার, হাফিজুল, সিফাত ও ফয়সালসহ ১৫ থেকে ২০ জন। এ সময় তিনি বাধা দিলে ঘর না তোলার শর্তে তার কাছে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন সুজন।

তিনি আরও জানান, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সুজন সুস্থ হলে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে তার পরিবার। এ বিষয়ে আদিল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : বরিশাল বাকেরগঞ্জ ২ নম্বর ওয়ার্ডে

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বরিশালে চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। আহত যুবকের নাম সৈয়দ জাহিদুল ইসলাম সুজন (২৮)।

সোমবার (১৮ মে) পৌর এলাকার এম রহমান সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুজনকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

আহত সুজন জানান, ২০২৪ সালে মোফাজ্জেল গাজী তার ছেলে তামিম গাজীর নামে ৬ শতক জমির পাওয়ার দেন। পরে তার ভাই সৈয়দ মো. হায়দার আলী ওই জমি তামিম গাজীর কাছ থেকে ক্রয় করেন।

সোমবার বিক্রিত জমিতে পুনরায় ঘর তুলতে আসে স্থানীয় আল-আমিন মিরাজ, মোফাজ্জেল গাজী, নাসির হাওলাদার, হাফিজুল, সিফাত ও ফয়সালসহ ১৫ থেকে ২০ জন। এ সময় তিনি বাধা দিলে ঘর না তোলার শর্তে তার কাছে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন সুজন।

তিনি আরও জানান, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সুজন সুস্থ হলে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে তার পরিবার। এ বিষয়ে আদিল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪