ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Today বাংলা নিউজ

বিএনপি সরকার কথা নয়, কাজে বিশ্বাসী: প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত , প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরের টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, বিএনপি সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। পদ্মা প্রকল্পের পরপরই তিস্তা প্রকল্প শুরুর ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে বিএনপি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি দাবি করেন, তিস্তা ইস্যুতে বিএনপি যেভাবে কর্মসূচি পালন করেছে, তা অন্য কোনো রাজনৈতিক দল করেনি। তিনি বলেন, “বড় বড় কথা নয়, বাস্তব কাজ ও ডেলিভারি বিএনপিই দিয়েছে।

সমাবেশে পরিবেশ রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রকৃতির ক্ষতি হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। খাল খনন, বৃক্ষরোপণ ও পানির অপচয় কমানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। প্রকৃতি যেন ঠিকভাবে টিকে থাকতে পারে, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও বজ্রপাতে বিপুল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়। এসব দুর্যোগ মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তুলতেই গাজীপুরের টঙ্গীতে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।

জানা গেছে, প্রকল্পটির নির্মাণকাজ ২০২৮ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বিএনপি সরকার কথা নয়, কাজে বিশ্বাসী: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, বিএনপি সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। পদ্মা প্রকল্পের পরপরই তিস্তা প্রকল্প শুরুর ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে বিএনপি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি দাবি করেন, তিস্তা ইস্যুতে বিএনপি যেভাবে কর্মসূচি পালন করেছে, তা অন্য কোনো রাজনৈতিক দল করেনি। তিনি বলেন, “বড় বড় কথা নয়, বাস্তব কাজ ও ডেলিভারি বিএনপিই দিয়েছে।

সমাবেশে পরিবেশ রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রকৃতির ক্ষতি হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। খাল খনন, বৃক্ষরোপণ ও পানির অপচয় কমানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। প্রকৃতি যেন ঠিকভাবে টিকে থাকতে পারে, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও বজ্রপাতে বিপুল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়। এসব দুর্যোগ মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তুলতেই গাজীপুরের টঙ্গীতে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।

জানা গেছে, প্রকল্পটির নির্মাণকাজ ২০২৮ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪