ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সং'ঘ'র্ষে নি/হত ৫, আ-হ-ত ২৫

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন বাসযাত্রী। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চিতলমারী থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী ও বাসের দুই যাত্রী নিহত হন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০) ও একই গ্রামের মাহাবুব শেখের ছেলে সইব শেখ (১৯)। তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে মাদারীপুরের কদমবাড়ী গ্রামে গণেশ পাগলের মেলায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

অন্য নিহতরা হলেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের একই পরিবারের মো. সোহাগ, তার স্ত্রী খাদিজা খাতুন (৩২) ও ছেলে আরমান (৮)।

দুর্ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ উজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দ্রুতগতিকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত প্রত্যেক পরিবারের দাফনের জন্য ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ঈদের দিনে এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সড়কে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং দুর্ঘটনার অন্যতম কারণ। এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে আমরা কাজ করব।

বিষয় : গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সং'ঘ'র্ষে নি/হত ৫, আ-হ-ত ২৫

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪