ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
Today বাংলা নিউজ

ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছে বিএনপি। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে অন্তর্ভুক্ত হন। যোগদানকারীদের মধ্যে শতাধিক নারীও রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে নবযোগদানকারীরা উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে দলে যোগ দেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেন, বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় রাজপথে সক্রিয় রয়েছে। এ কারণেই বিভিন্ন দল ও মতের মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন।

নবযোগদানকারীদের একজন জানান, দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার পর বিএনপির কার্যক্রম ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে তারা একসঙ্গে দলে যোগ দিয়েছেন। ভবিষ্যতে দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪