চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (৭ জুন) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন। সফর উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ভিআইপি লাউঞ্জে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।
সরকারি বার্তা সংস্থার তথ্যমতে, সফরকালে তথ্যমন্ত্রী China Media Group (সিএমজি) আয়োজিত ‘৫ম সিএমজি ফোরাম’-এ অংশ নেবেন। ফোরামটি ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সফর চলাকালে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা খাতে বাংলাদেশ ও চীন-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে নীতিগত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলোর মতে, তথ্যমন্ত্রীর এ সফরের মাধ্যমে তথ্য, প্রযুক্তি ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
.png)
রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন