আগামী আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা এবং অক্টোবরের শুরু থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা ও আচরণবিধিসহ প্রয়োজনীয় আইন ও বিধিমালার সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠানের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা বাজেট বরাদ্দ চেয়েছে ইসি। সংস্থাটির মতে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করতে মোট প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা প্রয়োজন হবে।
ইসি জানিয়েছে, জুলাইয়ের মধ্যে আইন ও বিধিমালার সংস্কার কাজ শেষ করে আগস্টে তপশিল ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে সেপ্টেম্বর-অক্টোবরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নির্বাচন ব্যয়ে কৃচ্ছ্রসাধনের নীতি অনুসরণ করে প্রয়োজনীয় খরচ কমানোরও পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
বিষয় : স্থানীয় নির্বাচন নির্বাচন কমিশন
.png)
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন