ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Today বাংলা নিউজ

আগস্টে তপশিল, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন

আগামী আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা এবং অক্টোবরের শুরু থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা ও আচরণবিধিসহ প্রয়োজনীয় আইন ও বিধিমালার সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠানের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা বাজেট বরাদ্দ চেয়েছে ইসি। সংস্থাটির মতে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করতে মোট প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা প্রয়োজন হবে।ইসি জানিয়েছে, জুলাইয়ের মধ্যে আইন ও বিধিমালার সংস্কার কাজ শেষ করে আগস্টে তপশিল ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে সেপ্টেম্বর-অক্টোবরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নির্বাচন ব্যয়ে কৃচ্ছ্রসাধনের নীতি অনুসরণ করে প্রয়োজনীয় খরচ কমানোরও পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

আগস্টে তপশিল, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন