ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬
ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬
Today বাংলা নিউজ

সড়ক দুর্ঘটনায় আহত ঘোড়ার পাশে মানবিক জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসায় সুস্থতার পথে

ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডে নুর পানের আড়তের পাশে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একটি ঘোড়াকে ঘিরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় কয়েকজন সমাজসেবী ও জনপ্রতিনিধি প্রার্থী।

জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি যানবাহনের ধাক্কায় ঘোড়াটি মারাত্মকভাবে আহত হয়ে পড়ে যায়। বিষয়টি গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডের আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মোঃ ইয়াদুল ইসলামের নজরে এলে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি জনসাধারণের নজরে আনেন এবং ঘোড়াটির মালিক খুঁজে বের করার জন্য প্রচারণা চালান।

এরপর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ মিঠু হাওলাদার এগিয়ে এসে ব্যক্তিগত উদ্যোগে ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে আহত প্রাণীটির প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। তবে দীর্ঘ প্রচারণার পরও ঘোড়াটির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।

পরে গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা একাধিকবার ঘোড়াটির চিকিৎসা প্রদান করেন। বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ঘোড়াটির চিকিৎসা অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ হাসান ও ইউনুস নিয়মিত ঘোড়াটির দেখভাল ও খাবারের ব্যবস্থা করছেন। তাদের আন্তরিক পরিচর্যা এবং প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসাসেবার ফলে ঘোড়াটির অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘোড়াটি চলাফেরা করতে পারত না। বর্তমানে সে নিজে নিজেই হাঁটতে পারছে, যা সবাইকে আশাবাদী করে তুলেছে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, আহত ও অসহায় প্রাণীর প্রতি এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, যথাযথ চিকিৎসা ও পরিচর্যা অব্যাহত থাকলে ঘোড়াটি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।

বিষয় : barishal বরিশাল গৌরনদী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত ঘোড়ার পাশে মানবিক জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসায় সুস্থতার পথে

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডে নুর পানের আড়তের পাশে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একটি ঘোড়াকে ঘিরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় কয়েকজন সমাজসেবী ও জনপ্রতিনিধি প্রার্থী।

জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি যানবাহনের ধাক্কায় ঘোড়াটি মারাত্মকভাবে আহত হয়ে পড়ে যায়। বিষয়টি গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডের আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মোঃ ইয়াদুল ইসলামের নজরে এলে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি জনসাধারণের নজরে আনেন এবং ঘোড়াটির মালিক খুঁজে বের করার জন্য প্রচারণা চালান।

এরপর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ মিঠু হাওলাদার এগিয়ে এসে ব্যক্তিগত উদ্যোগে ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে আহত প্রাণীটির প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। তবে দীর্ঘ প্রচারণার পরও ঘোড়াটির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।

পরে গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা একাধিকবার ঘোড়াটির চিকিৎসা প্রদান করেন। বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ঘোড়াটির চিকিৎসা অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ হাসান ও ইউনুস নিয়মিত ঘোড়াটির দেখভাল ও খাবারের ব্যবস্থা করছেন। তাদের আন্তরিক পরিচর্যা এবং প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসাসেবার ফলে ঘোড়াটির অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘোড়াটি চলাফেরা করতে পারত না। বর্তমানে সে নিজে নিজেই হাঁটতে পারছে, যা সবাইকে আশাবাদী করে তুলেছে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, আহত ও অসহায় প্রাণীর প্রতি এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, যথাযথ চিকিৎসা ও পরিচর্যা অব্যাহত থাকলে ঘোড়াটি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪