ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৭ বছরের লড়াই আমাদের: আবিদুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম নিজেদের বলে দাবি করেছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের লড়াই আমাদের। ৫ আগস্টের পর থেকে ছাত্রদলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে জামায়াত-শিবির ও তাদের বি টিম, সি টিমগুলো গোটা বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ঘৃণা চর্চার সকল স্তর অতিক্রম করেছে।শাহবাগের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকের ঘটনার বীজ বপন করা হয়েছিল তখনই, যখন আমাদের চেয়ারম্যানকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোতে শিবির চরম নিকৃষ্ট স্লোগান তোলে। এছাড়া আমাদের নারী কর্মীদের নিয়ে ভুয়া ও অশ্লীল ছবি, খবর ও মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও উসকে দেয়।তিনি আরও অভিযোগ করেন, কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও পেইজ নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে প্রমোট করার পাশাপাশি বিকৃতভাবে ভিডিও প্রচার করে নারী বিদ্বেষী কনটেন্ট ছড়িয়ে দিচ্ছে।নিজেকে নিয়েও অপপ্রচারের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মেট্রো স্টেশনের একটি ভুয়া ভিডিও দেখে আমার নিজের মা পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এই ধরনের গুজব ও অপপ্রচারের শেষ কোথায়?পোস্টের শেষাংশে আবিদুল ইসলাম খান বলেন, রক্তাক্ত জুলাই পার করে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যের রাজনীতি গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু কিছু গোষ্ঠী রাজনৈতিক পরিবেশকে নোংরা করে তুলছে। বিগত ১৭ বছরের চেয়েও বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। সত্যের বিজয় সুনিশ্চিত।তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৭ বছরের লড়াই আমাদের: আবিদুল ইসলাম খান