২৮ মে দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভা শেষে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত, পশু কোরবানি এবং নানা আয়োজন অনুষ্ঠিত হবে।বিস্তারিত পরে…