২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে এমএ গফুর
বরিশাল জেলার গৌরনদী পৌরসভার ২ নং ওয়ার্ডে আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই জমে উঠেছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে অবস্থান করছেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ গফুর।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এমএ গফুর। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক সমর্থন পেয়েছেন।২ নং ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে এমএ গফুরকে কাউন্সিলর হিসেবে দেখতে চান। অনেকেই মনে করছেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।এদিকে, এমএ গফুর বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ২ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব।আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার সমর্থনে ওয়ার্ডজুড়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।