ঢাকা   বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা   বুধবার, ১০ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী পৌর নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে বুলবুল সরদার

আসন্ন পৌর নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বুলবুল সরদার। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতা এবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ওয়ার্ডবাসীর সেবা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।বুধবার (১০ জুন ২০২৬) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল সরদার বলেন, রাজনৈতিক জীবনে তাকে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তার দাবি, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়েছিল এবং এসব মামলায় তিনি সাতবার কারাভোগ করেছেন।তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ করে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এছাড়া একাধিকবার তাকে মারধর ও হয়রানির শিকার হতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।বুলবুল সরদার বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম ওয়ার্ডবাসীর সেবাকে অগ্রাধিকার দেব। একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করব। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, আমার ওয়ার্ডে সকল নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে সর্বদা পাশে থাকব।এলাকার উন্নয়ন প্রসঙ্গে বুলবুল সরদার বলেন, নির্বাচিত হলে ২ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তিনি রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির সুবিধা বৃদ্ধি, সড়কবাতি স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।তিনি আরও বলেন, ওয়ার্ডের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার, শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক কার্যক্রম এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হবে তার অন্যতম অগ্রাধিকার। নারী, শিশু ও প্রবীণদের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।বুলবুল সরদার বলেন, আমি নির্বাচিত হলে জনগণের প্রতিনিধি হিসেবে নয়, একজন সেবক হিসেবে কাজ করতে চাই। ওয়ার্ডের প্রতিটি নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে। একটি নিরাপদ, সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত সমাজ গঠনের মাধ্যমে ২ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ডে পরিণত করাই হবে আমার লক্ষ্য।তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকতে চাই। ওয়ার্ডবাসীর সহযোগিতা ও ভালোবাসা পেলে উন্নয়নের যে অঙ্গীকার করেছি তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে বুলবুল সরদার ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। আসন্ন নির্বাচনে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

গৌরনদী পৌর নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে বুলবুল সরদার