ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
Today বাংলা নিউজ

নতুন ইউনিফর্ম পরিধান করে মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা

বাংলাদেশ পুলিশের নতুন পোশাক আজ শনিবার থেকে মাঠপর্যায়ে কার্যকর হয়েছে। প্রথম ধাপে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিট—পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ–পুলিশ—লৌহ রঙের নতুন পোশাক পরিধান করেছে। তবে জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি; পর্যায়ক্রমে তাদেরও সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।বৈষম্যবিরোধী আন্দোলনে দমন–পীড়নের অভিযোগ ও পুলিশের সংস্কার দাবি সামনে আসার পর অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আগেই জানিয়েছিলেন, পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাকে পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।সরকার আশা করছে, পোশাক পরিবর্তনের সঙ্গে পুলিশের মানসিকতারও ইতিবাচক পরিবর্তন আসবে। পুলিশের সামগ্রিক সংস্কারের অংশ হিসেবে স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

নতুন ইউনিফর্ম পরিধান করে মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা