ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬
Today বাংলা নিউজ

উজিরপুরে ময়না শিশু পার্কে টোঙ ঘর নির্মাণ, স্থানীয়দের নানা প্রশ্ন

১২ জুন ২০২৬। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় গড়ে ওঠা ময়না শিশু পার্ক এন্ড রিসোর্টে ছোট ছোট টোঙ ঘর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের বিনোদনের জন্য গড়ে ওঠা এ পার্কে দীর্ঘদিন ধরে নাগরদোলা, দোলনাসহ বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে। সম্প্রতি পার্কের ভেতরে নতুন করে ৭টি ছোট আকৃতির ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘরকে কেন্দ্র করেই শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা।জানা গেছে, ময়না শিশু পার্ক এন্ড রিসোর্টে প্রবেশের জন্য দর্শনার্থীদের কাছ থেকে ৩০ টাকা টিকিট মূল্য নেওয়া হয়। পাশাপাশি নির্মিত এসব ঘরে এক রাত অবস্থানের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।তবে স্থানীয়দের অভিযোগ, পার্কের বাগান এলাকায় এসব ঘর নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা পরিষ্কার নয়। পার্ক এলাকায় আবাসিক স্থাপনা নির্মাণের নিয়ম-কানুন মানা হয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।এ বিষয়ে স্থানীয়রা জানান, শিশুদের বিনোদনের জন্য তৈরি পার্কে নতুন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে এসব ঘর নির্মাণের বৈধতা ও অনুমোদনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারা।স্থানীয়দের অভিযোগ ও জনমনে তৈরি হওয়া প্রশ্নের বিষয়ে পার্ক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে।

উজিরপুরে ময়না শিশু পার্কে টোঙ ঘর নির্মাণ, স্থানীয়দের নানা প্রশ্ন