ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাংবাদিকরা অংশগ্রহণ করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন করা হবে। সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে এই কমিটি মাঠপর্যায়ে কাজ করবে।উল্লেখ্য, ২০২০ সালে করোনাকালে দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়ে গেলে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন এলাকায় শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে আসছে।সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। সভাপতি ও সম্পাদক মনোনয়নের মাধ্যমে অন্যান্য পদ দ্রুত পূরণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।এই কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্র নেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন