ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্যাপন

বরিশালের গৌরনদী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।সকালে ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে ফায়ার সার্ভিস সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির নানা বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।র‌্যালি শেষে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্টেশন অফিসার মিজানুর রহমান।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেল, প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন এবং জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, আগুন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা তৈরির বিকল্প নেই। ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।সভায় আরও বলা হয়, দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাই এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্যাপন