গৌরনদীতে বিজয় দিবস উপলক্ষে সুইজ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প
বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি প্রতিষ্ঠান সুইজ (বেজগাতি) হাসপাতাল। সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. কামরুজ্জামান—এমবিবিএস (ঢাকা), এফসিজিপি (মেডিসিন), সিসিডি (বারডেম), ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি), শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।মানবিক এই সেবায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং সুইজ হাসপাতালের সার্বিক মঙ্গল কামনা করেন।এ বিষয়ে প্রতিষ্ঠানটির যৌথ পরিচালক সরদার মনিরুজ্জামান ও শিখা গোলদার বলেন, নিজ এলাকার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দরিদ্র-অসহায় পরিবারগুলো সন্তুষ্টি প্রকাশ করেন।