ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে জাতীয় এমআর ক্যাম্পেইন উপলক্ষে ভ্যাকসিনেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শনিবার (১৮ এপ্রিল ২০২৬)।জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গৌরনদীতে ভ্যাকসিনেটর ও প্রথম সারির সুপারভাইজারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০১৬ পর্যন্ত সারাদেশে একযোগে পালিতব্য জাতীয় এমআর ক্যাম্পেইনকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ভ্যাকসিনেটর এবং সুপারভাইজাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের টিকাদান কার্যক্রমের সঠিক পদ্ধতি, শিশুদের নিরাপদ টিকা প্রদান, টিকাদানের সময় সম্ভাব্য জটিলতা মোকাবিলা, রেজিস্ট্রেশন ও রিপোর্টিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।সভায় জানানো হয় হাম ও রুবেলা প্রতিরোধে এই জাতীয় এমআর ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিশুদের ঝুঁকিমুক্ত রাখতে নির্ধারিত সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।প্রশিক্ষণ সভাটি পরিচালনা করেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইব্রাহীম সরদার এবং ডা. আনিকা রহমান অর্পা। তারা তাদের বক্তব্যে বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হলে হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ নির্মূলের পথে বড় অগ্রগতি অর্জিত হবে।এছাড়াও সভায় উপস্থিত স্বাস্থ্যকর্মীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টদের দক্ষতা ও প্রস্তুতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।উল্লেখ্য জাতীয় এমআর ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সসীমার সকল শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে, যা দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গৌরনদীতে জাতীয় এমআর ক্যাম্পেইন উপলক্ষে ভ্যাকসিনেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত