ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে WHO প্রতিনিধি দলের হামের টিকা কার্যক্রম পরিদর্শন

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় হামের টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর একটি প্রতিনিধি দল। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।পরিদর্শনকালে WHO-এর প্রতিনিধি ফয়সাল কবির মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রমের অগ্রগতি ও সেবার মান সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।গৌরনদী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সমগ্র উপজেলায় হামের টিকা কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. ইব্রাহীম সরদার।এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা জানান, উপজেলায় হামের প্রাদুর্ভাব রোধে নিয়মিত টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।তিনি আরও জানান জনসচেতনতা বৃদ্ধি এবং শতভাগ টিকাদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

গৌরনদীতে WHO প্রতিনিধি দলের হামের টিকা কার্যক্রম পরিদর্শন