বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী, এম জহির উদ্দিন স্বপনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ (শনিবার ৩ জানুয়ারি) তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। এ ঘোষণার মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার পথ আরও সুগম হলো।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা মনে করছেন, দীর্ঘদিনের জনপ্রিয় এই নেতার নেতৃত্বে বরিশাল-১ আসনে বিএনপি আরও সংগঠিত ও শক্ত অবস্থান নিতে পারবে।
এ সময় জহির উদ্দিন স্বপন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বরিশাল-১ আসনের সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং ধানের শীষের বিজয়ের জন্য সকলের দোয়া চান।
উল্লেখ্য, বরিশাল-১ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে এই আসন ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
বিষয় : গৌরনদী জহির উদ্দিন স্বপন বরিশাল ১
.png)
শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন