ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীবাসীসহ দেশ-বিদেশের মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানালেন তানিয়া মাহমুদ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী তানিয়া মাহমুদ গৌরনদীবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। এই পবিত্র ঈদ সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা।

আগামী ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। এই ঈদ আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল এবং মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। তাই ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

তানিয়া মাহমুদ বলেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং মানবিক মূল্যবোধকে ধারণ করি, তাহলে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী নির্বাচনে গৌরনদী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন।

 ভবিষ্যতেও গৌরনদীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চান বলে জানান তিনি।

শেষে তিনি গৌরনদী উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন ঈদ মোবারক।

বিষয় : Bnp গৌরনদী বরিশাল ১ তানিয়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

গৌরনদীবাসীসহ দেশ-বিদেশের মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানালেন তানিয়া মাহমুদ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী তানিয়া মাহমুদ গৌরনদীবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। এই পবিত্র ঈদ সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা।

আগামী ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। এই ঈদ আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল এবং মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। তাই ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

তানিয়া মাহমুদ বলেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং মানবিক মূল্যবোধকে ধারণ করি, তাহলে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী নির্বাচনে গৌরনদী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন।

 ভবিষ্যতেও গৌরনদীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চান বলে জানান তিনি।

শেষে তিনি গৌরনদী উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন ঈদ মোবারক।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪