আসন্ন গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া। রবিবার (৩১ মে ২০২৬) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আবুল হোসেন মিয়া গৌরনদী উপজেলার রাজনীতিতে একজন পরিচিত মুখ। রাজনৈতিক নানা প্রতিকূল সময়ে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন,আসন্ন গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করছি।
তিনি আরও উল্লেখ করেন গৌরনদী উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নিজের পোস্টে আবুল হোসেন মিয়া উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, আল্লাহ্ সহায় থাকলে এবং গৌরনদী উপজেলাবাসীর দোয়া ও সমর্থন পেলে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারবো, ইনশা-আল্লাহ্।
তার এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা তার পোস্টে মন্তব্য করে শুভকামনা জানান। অনেকেই তাকে একজন যোগ্য ও জনবান্ধব সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আবুল হোসেন মিয়ার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ গৌরনদীর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
এদিকে স্থানীয়দের মতে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে আবুল হোসেন মিয়া নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হতে পারে। তবে নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রার্থিতা ও রাজনৈতিক সমীকরণ কী দাঁড়ায়, তা সময়ই বলে দেবে।
উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি, জনসংযোগ ও রাজনৈতিক কার্যক্রম আগামী দিনে আরও বেগবান হবে বলে ধারণা করছেন সচেতন মহল।
.png)
শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন